নাসিমের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক
১৭ জুন, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাসিমের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

নিউজরুম
১৩-০৬-২০২০ ১২:২৩ অপরাহ্ন
নাসিমের মৃত্যুতে পরিকল্পনামন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । 

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোহাম্মদ নাসিম। এ অবস্থায় স্ট্রোক করেন তিনি। আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে চিরবিদায় নেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।


নিউজরুম ১৩-০৬-২০২০ ১২:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com