তাড়াশে আমের ট্রাক উল্টে চালক নিহত
০৩ মে, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ন

  

তাড়াশে আমের ট্রাক উল্টে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৬-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন
তাড়াশে আমের ট্রাক উল্টে চালক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে আম বহনকারী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে চালক মো. আলাউদ্দিন (৩২) নিহত হয়েছেন। নিহত চালক টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার বোগলহাট গ্রামের আবুল কাসেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান।

শনিবার (১৩ জুন) ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সুজন চন্দ্র মজুমদার জানান, রাজশাহী থেকে আম বোঝাই একটি ট্রাক ব্যাপারিদের নিয়ে টাঙ্গাইলের উদ্দ্যেশে যাওয়ার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ট্রাকে থাকা আমের ব্যাপারীরা বের হতে পারলেও চালক মারা যান। খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া খাদে থেকে ট্রাকের আম আনলোড করে ট্রাক উদ্ধারের প্রক্রিয়া চলছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৬-২০২০ ১০:১৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 388 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com