সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম. এ মতিনের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হবে শনিবার
০৩ মে, ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন

  

সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম. এ মতিনের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হবে শনিবার

দিলীপ গৌর
১২-০৬-২০২০ ০৯:৩১ অপরাহ্ন
সাবেক উপ-প্রধানমন্ত্রী ডাঃ এম. এ মতিনের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হবে শনিবার

শাহজাদপুর  প্রতিনিধি: সাবেক উপ-প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট চক্ষু চিকিৎসক সার্জন প্রফেসর ড. এম. এ মতিনের আগামীকাল শনিবার ১৩ জুন ৮ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে তার নিজ বাসভবন শ্রীফলতলা গ্রামে ডাঃ এম, এ, মতিন স্মৃতি সংঘ নানা কর্মসূচি পালন করবে। ডাঃ এম, এ, মতিন স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন জানান, মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও এলাকার ৪টি মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১২ সালে ১৩ জুন তিনি ইহলোক ত্যাগ করেন। সে ১৩ই নভেম্বর ১৯৩৭ সালে কুড়িগ্রামে জন্মগ্রহন করেন। যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন তার পিতা এম. এ সোবহান মারা যান। তারপর তার মা তাকে নিয়ে সিরাজগঞ্জ চলে আসেন।

শৈশব থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। ১৯৫৩ সালে ৫ম স্থান অধিকার করে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর ১৯৫৫ সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৬০ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে সফলতার সাথে এম বি বি এস পাশ করেন। এরপর তিনি ইংল্যান্ডে উচ্চতর ডিগ্রীর জন্য যান এবং ১৯৬৪ ডিপ্লোমা ইন অপথালমোলজি কোর্স (DO, London) সম্পন্ন করেন এবং ১৯৬৭ সালে এফ আর সি এস কোর্স সম্পন্ন করেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিষেশজ্ঞ এবং সার্জন। এম এ মতিন চার বার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (যথাক্রমে সিরাজগঞ্জ-৬ এবং সিরাজগঞ্জ-২ আসন) ছিলেন। সেইসাথে বহুবার দায়িত্ব পালন করেছেন সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ন মন্ত্রী হিসাবে এবং উপ প্রধান মন্ত্রী হিসাবে। তিনি শাহজাদপুর সহ সিরাজগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়নে এবং পরিচিতিতে তিনি ছিলেন অন্যতম। মূলত বলা যায় তার অবদান স্মরণীয়। ২০১২ সালে তিনি ইহলোক ত্যাগ করেন।

 


দিলীপ গৌর ১২-০৬-২০২০ ০৯:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com