শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৬-২০২০ ০৮:৫০ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি ইয়ামিন হোসেন (১৮) ও তার বাবা ইমাম হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এসময় অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার করা হয় । গ্রেপ্তারকৃতরা পৌরশহরের ঝিকিড়া এলাকার বাসিন্দা। একই মহল্লার স্কুল শিক্ষক শাহাদাত হোসেনের মেয়ে তানহা তাজনিন স্বর্ণার সাথে ইয়ামিন হোসেন উল্লাপাড়া বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ইয়ামিন তানহা তাজনিন স্বর্ণ কে প্রেমের প্রস্তাব দিলে তানহা রাজি না হওয়ায়, গত ১৯ মে রাতে ইয়ামিন ও তার সহযোগী বাসা থেকে তানহা অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ২১ মে তানহার বাবা শাহাদাত হোসেন উল্লাপাড়া মডেল থানা প্রধান অভিযুক্ত ইয়ামিন ও তার ৪ সহযোগীর নামে একটি মামলা করেছেন। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান তানহা তাজনিন স্বর্ণ কে অপহরণ করে বগুড়া শাজাহানপুর এলাকায় আত্মগোপন করে রেখেছিল ইয়ামিন । তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শাজাহানপুর থানা পুলিশ ও উল্লাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে বগুড়া থেকে অপহৃত মেয়েটি উদ্ধার ও অপহরণকারী ইয়ামিন ও তার বাবা ইমাম হোসেন কে গ্রেফতার করা হয়। পরে অপহৃত তানহা তাজনিন স্বর্ণ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com