মোহাম্মদ নাসিমের জন্য সলঙ্গার শতাধীক মসজিদে আবারও দোয়া কামনা
০১ মে, ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন

  

মোহাম্মদ নাসিমের জন্য সলঙ্গার শতাধীক মসজিদে আবারও দোয়া কামনা

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১২-০৬-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের জন্য সলঙ্গার শতাধীক মসজিদে আবারও দোয়া কামনা
সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত থাকায় তার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক, রাজপথের লড়াকু সৈনিক মোখলেছুর রহমান তালুকদারের আয়োজনে  শুক্রবার (১২জুন) বাদ জুমা সলঙ্গার বেশ কয়েকটি মসজিদে আবারও দোয়া ও তাবারক বিতরণ করা হয়। যুবলীগ নেতা মোখলেছুর রহমান জানান,আমার রাজনৈতিক অভিভাবক, সিরাজগন্জ উন্নয়নের কর্ণধার, ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ব্রেন স্ট্রোক ও অপারেশনে পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় নিজ আয়োজনে সলঙ্গা বড়গোজা বায়তুল মামুর জামে মসজিদ,বড়গোজা কবর স্থান জামে মসজিদ,বড়গোজা আমতলা জামে মসজিদ,বড়গোজা উত্তরপাড়া জামে মসজিদ সহ বেশ কয়েকটি মসজিদের মুসুল্লীদের নিয়ে তার আশু রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া ও তাবারক বিতরণ করি।
 
তিনি আরও জানান,আমার নির্দেশে সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের যুবলীগের নেতা,কর্মীরা দবিরগন্জ জামে মসজিদ,হরিনচড়া জামে মসজিদ,মালতি নগর জামে মসজিদ, সাহেবগন্জ বাজার জামে মসজিদ,হাটিকুমরুল গোলকপুর জামে মসজিদ,নলকা জামে মসজিদ,এরান্দহ কেন্দ্রিয় জামে মসজিদ,বোয়ালিয়ার চর জামে মসজিদ, ঘুড়কা বাজার জামে মসজিদ, আমশড়া জামে মসজিদ,উত্তরপাড়া জামে মসজিদ, নুনিয়ার পাড় জামে মসজিদ,জোড়দিঘি বাজার জামে মসজিদ, জগজীবনপুর আলমের দহ আঙ্গারু মেলা জামে মসজিদ,চৌবিলা জামে মসজিদ,শহরিয়ারপুর জামে মসজিদ সহ থানার শতাধীক মসজিদে মুসুল্লীদের নিয়ে আল্লাহর দরবারে মোহাম্মদ নাসিমের আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১২-০৬-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 329 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com