শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৬-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে শুকুর আলী (২৯) নামের এক যুবক বৃহস্পতিবার (১১ জুন) রাতে তার নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামের কৃষক আব্দুল খালেকের ছেলে। শুকুর কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজিপুর জেলার কাপাশিয়ায় কর্মরত ছিলেন। মৃতের ভাই শাহাদত আলী জানান, গত তিন দিন আগে গাজীপুর থেকে বাড়ি আসার পর তার ভাইয়ের শ্বাসকষ্ট দেখা দেয়। ধীরে তার অবস্থার অবনতি হলে তিনি রাতে মারা যান।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুজ্জামান জানান, মৃত ব্যক্তির লাশ দাফন করে আপাতত বাড়িটি লকডাউন করা হয়েছে। শুকুর ঢাকা থেকে বাড়ী ফিরে যেখানে যেখানে তিনি ঘুরেছেন, সে সব স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করে লকডাউনের চেষ্টা চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com