শিরোনামঃ
দিলীপ গৌর ১১-০৬-২০২০ ০৬:২৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ের রাঁউতারা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে সবুজ মন্ডল পারিবারিক কলহের জের ধরে গোলাম হোসেনর কন্যা বন্যা খাতুনকে মুখে মুখে তালাক দিয়ে দেয়। এ ঘটনা গ্রামে জানা জানি হলে, গ্রামের মৌলভীরা ওই মেয়েকে তার নিজ বাড়ি পোতাজিয়া মধ্যপাড়া পাঠিয়ে দেয়। এক পর্যায়ে তার স্বামী সবুজ মন্ডল ভুল বুঝতে পেরে তার শশুরবাড়ি যায়। কিন্তু তার শশুরবাড়ি লোকেরা স্বামীর সাথে মেয়েকে পাঠিয়ে দিলেও ছেলের গ্রামের মৌলভীরা ওই স্ত্রীর সাথে সংসার করতে হিল্লা বিয়ে করতে হবে এমন ফতোয়া দেয়।
পরে বিষয়টি শাহজাদপুর ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী অফিসার শিউলি রানী দে, পল্লী সমাজের সদস্যবৃন্দ এবং ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তার কমিটির এইচআরএলএস অফিসার সুফিয়া খাতুন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে যান এক পর্যায়ে পোতাজিয়া গ্রামের ইউপি মেম্বার, সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের নিয়ে গত বুধবার রাতে হিল্লা বিয়ে বন্ধ করে মৌলভী ডেকে দুজনকে তওবা পড়ে তাদের পূনরায় তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com