শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৬-২০২০ ০৬:২৩ অপরাহ্ন |
এম এ মাজিদ: সিরাজগঞ্জের তাড়াশে ইউপি সদস্যকে চাঁদা না দেওয়ায় বিধবাদের নির্মানাধীন বসত ঘর ভাংচুর ও মারপিটেরর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছে ভুক্তভোগী গৃহহীন বিধবা মোছা: সমর্ত খাতুন (৬৫) ও প্রতিবন্ধী মল্লিকা খাতুন (৬০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভূমিহীন অসহায় বিধবা মোছা: সমর্ত খাতুন ও প্রতিবন্ধী মল্লিকা খাতুন খোশালপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই মেয়ে। তারা এতদিন অন্যের বাড়িতে বসবাস করে আসছিল। ভুক্তভোগী বিধবা ২ বোন কান্না জড়িত কন্ঠে এপ্রতিবেদককে বলেন, আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা সাহায্য তুলে সরকারি খাস জায়গার উপর ৬ মাস পূর্বে মাটি ভরাট করি।
এবং মঙ্গলবার (৯জুন) ওই জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে ১নং ওর্য়াডের ইউপি সদস্য রহমত আলী ও মৃত মকছেদ তালুকদারের ছেলে আলতাফ তালুকদার তাদের ভারাটিয়া বাহিনী নিয়ে এসে আমাদের কাছে চাঁদা দাবি করে। ভয়ভীতি ও হুমকি-ধামকী প্রদান করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ভূমি অফিসের লোকজন নিয়ে এসে আমার নির্মানাধীন ঘর ভাঙ্গচুর করে এবং আমাদের মারধর করে টিন, খুঁটিসহ আসবাবপত্র নিয়ে যায়। ওই গ্রামে অনেকই খাস জায়গার উপর বাড়ি করে বসবাস করে আসছে। আমরা অসহায় বলে আমাদের উপর এতো অত্যাচার করছে।
খোশালপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ইসমতয়ারা বলেন, ইতি পূর্বে রহমত মেম্বার সরকারী খাস জ্য়গায় ঘর তুলে দিয়ে জহুল ইসলামের কাছে থেকে ২০ হাজার টাকা, আব্দুল আজিজ কাছে থেকে ২৫ হাজার টাকাসহ আরো কয়েকজনের কাছে থেকে টাকা নিয়েছে। এদের কাছ থেকেও টাকা চায়। কিন্তু তারা টাকা দিতে পারে না বলে তাদের ঘর ভেঙ্গে দিয়ে এবং মারধর করেছে।
তালম ইউপি সদস্য ও আ’লীগ নেতা রহমত আলী বলেন, খাস জায়গায় ঘর তোলায় ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। তালম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, এ্যাসিল্যান্ড স্যার নির্দেশ দিয়েছে। তাই আমরা নির্মানাধীন ঘর ভেঙ্গে দিয়েছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। বিষয়টি দেখার জন্য সহকারি কমিশনার ভূমিকে নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com