শিরোনামঃ
দিলীপ গৌর ১১-০৬-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার হাবিবুল্লাহ্ নগর ইউনিয়নে রতনকান্দি গ্রামের মালু সরকারের মেয়ে রেহানা খাতুনকে পিটিয়ে তার ২ বছরের সন্তান জোর করে রেখে বাড়ি থেকে বের করে দেয় তার স্বামী আব্দুল আলিম। জানা গেছে, দুই বছর পূর্বে শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের মালু সরকারের কন্যা রেহানা খাতুন (২০) এর সাথে উল্লাপাড়া উপজেলার নয়নগাতি গ্রামের সোবাহানের ছেলে আব্দুল আলিমের সাথে বিয়ে হয়। কিছুদিন পূর্বে আব্দুল আলিম অন্য আরেকটি মেয়ের সম্পর্ক গড়ে তোলে এবং সেই সুবাদে তার স্ত্রী রেহানার সাথে খারাপ আচরণ করতে থাকে। স্ত্রী তার স্বামীর পরকিয়া জেনে ফেলায় গত ১ জুন তার স্ত্রী রেহানা খাতুনকে মারধর করে তার দুই বছরের ছেলে রোহানকে রেখে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়।
এক পর্যায়ে গত ৭ জুন নির্যাতিত রেহানা খাতুন শাহজাদপুর ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ দিলে ব্র্যাকের এইচআরএলএস অফিসার সুফিয়া খাতুন গত মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া থেকে দুই বছরের শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের এইচআরএলএস অফিসার সুফিয়া খাতুন আজ বৃহস্পতিবার ১১ জুন সাংবাদিকদের জানান, লম্পট স্বামী তার পরকিয়া জেনে ফেলায় স্ত্রীকে মারধর করে তার সন্তান রেখে বাড়ি থেকে বের করে দিলে আমরা ওই সন্তানকে উদ্ধার করে মার কোলে ফিরিয়ে দেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com