চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন
০৪ মে, ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন

  

চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১১-০৬-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন
চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

চৌহালী প্রতিনিধিঃ দু’ চিকিৎসকসহ ৮ জন করোনায় আক্রান্ত হবার কারনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষনা করা হয়েছে। সিভিল সার্জনের মতামত নিয়ে বুধবার বিকেলে আগামী ৭২ ঘন্টার জন্য লকডাউনের ঘোষনা দেয়া হয়। চৌহালীর স্বাস্থ্য/পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল কাদের বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ জানান, করোনা পজেটিভ আসায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের বাসা লকাডাউন করে সবাইকে নিজ নিজ ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টানে থাকতে বলা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবীর জানান, এনায়েতপুর খাজা ইউনুস আলী (র:) মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ব্যাংকারসহ চৌহালীর ১৯জনসহ বৃহস্পতিবার (১১জুন) পর্যন্ত জেলায় ১৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১১-০৬-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 451 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com