শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৬-২০২০ ০৩:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ বুধবার (১০ জুন) গভীর রাতে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামে আগুন লেগে ৫টি বাড়ি পুড়ে গেছে। এসব বাড়ির ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা। উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, শাহীন আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন দ্রুত পার্শ^বর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে এসব বাড়ির মোট ৮টি ঘর, ধান, চাল, নগদ টাকা, ইলেক্ট্রনিক সামগ্রী কাপড় চোপড় সবই পুড়ে যায়। গ্রামের লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। চেয়ারম্যান আরো জানান, উধুনিয়া গ্রামে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় ফ্যায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে গেলেও ঘটনাস্থলে পৌছাতে পারেননি। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com