শাহজাদপুরে সরকারি নির্দেশ অমান্য রাতে দোকান খোলার অপরাধে সাত দোকানীকে জরিমানা
০৩ মে, ২০২৬ ০৭:২০ অপরাহ্ন

  

শাহজাদপুরে সরকারি নির্দেশ অমান্য রাতে দোকান খোলার অপরাধে সাত দোকানীকে জরিমানা

দিলীপ গৌর
১০-০৬-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন
শাহজাদপুরে সরকারি নির্দেশ অমান্য রাতে দোকান খোলার অপরাধে সাত দোকানীকে জরিমানা

শাহজাদপুর  প্রতিনিধি:  মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামমুজ্জোহার নির্দেশনায় পরিচালিত অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন শাহজাদপুর কর্তৃক  দ্বাড়িয়াপুর বাজার, মনিরামপুর বাজার, রুপপুর বাজার, নগরডালা বাজার, ডায়া বাজার, পোরজনা  বাজার, জামিরতা বাজার ও কাশিপুর বাজার  এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে দ্বাড়িয়াপুর বাজারে, মনিরামপুর বাজারে,  নগরডালা বাজারে ও পোরজনা বাজারে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭  দোকানদারকে ৭ হাজার জরিমানা করা হয় এবং দোকানদারদেরকে সরকারী আদেশ মেনে দোকান খোলা রাখা ও মাস্ক ব্যবহারের জন্য বলা হয় এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার জন্য বলা হয়। জনসেবায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


দিলীপ গৌর ১০-০৬-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 921 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com