শিরোনামঃ
দিলীপ গৌর ১০-০৬-২০২০ ০৫:৩২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: ‘শেখ হাসিনা’র দর্শন কৃষকের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার ১০ জুন দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির আয়োজনে লটারির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক ১ হাজার ৪’শ ১৫ জন কৃষক নির্বাচন করা হবে। প্রথম দিনে উপজেলার খুকনী, জালালপুর, বেলতৈল এই ৩টি ইউনিয়নের উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হলো। লটারী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সিরাজগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালাম, শাহজাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়ব উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার প্রমূখ।
শাহজাদপুর উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা সাংবাদিকদের জানান, ‘প্রকৃত কৃষকেরা যাতে ন্যায্যমূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে পারে,’ সেজন্যই স্বচ্ছতা নিশ্চিতে প্রকৃত কৃষকের কাছ থেকে আবেদন নিয়ে সরকারি বরাদ্দ মোতাবেক লটারির মাধ্যমে ১ হাজার ৪’শ ১৫ জন কৃষক নির্বাচিত করা হচ্ছে।অপরদিকে খাদ্য গুদামের তৈয়ব উল্লাহ খান জানান, শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নের ৮ হাজার ৫’শ ১ জন কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রয়ের জন্য এ লটারিতে অংশ নেন। ২৬ টাকা কেজি দরে প্রতিজন কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন করে ধান নেওয়া হবে। প্রথমদিনে খুকনীতে ৬৩ টন, জালালপুরে ৯২ টন, বেলতৈল ১২৪ টন ধান সংগ্রহ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com