শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৬-২০২০ ০৮:০১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভিজিডি’র চাল নিজ খরচে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিলেন চেয়ারম্যান বাবুল শেখ।মঙ্গলবার (৯জুন) তাড়াশ সদর ইউনিয়নের সরকারী বরাদ্দকৃত জুন মাসের ভিজিডির ৩০ কেজি করে চাল ১৬০জন দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন।
চেয়ারম্যান বাবুল শেখ বলেন, মানুষ ,মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে নারী ও শিশু কল্যান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। যেন কোন মানুষ দুযোর্গকালীন সময়ে খাবার খেয়ে বাঁচতে পারে এ জন্যই ৩০ কেজি করে ভিজিডির চাল দেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com