বাঘাবাড়ীতে ট্যাংকলরী সাধারণ সম্পাদকের উপর হামলা, গ্রেফতার দাবিতে বন্দরে কর্মবিরতি
০৩ মে, ২০২৬ ০৯:২৯ অপরাহ্ন

  

বাঘাবাড়ীতে ট্যাংকলরী সাধারণ সম্পাদকের উপর হামলা, গ্রেফতার দাবিতে বন্দরে কর্মবিরতি

দিলীপ গৌর
০৯-০৬-২০২০ ০৫:৫৮ অপরাহ্ন
বাঘাবাড়ীতে ট্যাংকলরী সাধারণ সম্পাদকের উপর হামলা, গ্রেফতার দাবিতে বন্দরে কর্মবিরতি

শাহজাদপুর  প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের মনির হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ৯ জুন মঙ্গলবার মহাসড়কে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে ৩ টি  জালানি তেল ডিপো বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘন্টা এ কর্মসূচী পালন করে। পরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও থানার কর্মকর্তারা শ্রমিক সংগঠনটির নেতাদের সাথে এক জরুরি বৈঠকের পর হামলাকরীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে ৩ ঘন্টা পরে  শ্রমিকেরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

মামলা সূত্রে জানা যায়, গত রবিবার ৭ই জুন বিকালে শাহজাদপুরের বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনির সরকারের উপর আকবর আলীর নেতৃত্বে তাকে কুপিয়ে জখম করে। এসময় মনির সরকারের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


এ ঘটনায় আকবর আলীকে প্রধান আসামী করে থানায় মামলা করেন। আসামী গ্রেফতারের দাবিতে  মঙ্গলবার (৯ জুন) বাঘাবাড়ী বন্দর এলাকায় শ্রমিকেরা কর্মীবিরতি পালন করে। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হোসেন জানান, শ্রমিক নেতা মনিরের উপর হামলা ও আসামী গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। 

 


দিলীপ গৌর ০৯-০৬-২০২০ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 409 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com