শিরোনামঃ
দিলীপ গৌর ০৯-০৬-২০২০ ০৫:৩৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু হত্যা মামলা ও জেল হত্যা মামলার অন্যতম সাক্ষী, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য খাঁন মোহাম্মদ অলোক (৭০) মঙ্গলবার (৯ জুন) ছয়আনিপাড়াস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বিকেলে ছয়আনিপাড়া উপজেলা ভূমি অফিস জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযা শেষে ছয়আনিপাড়া উপজেলা ভূমি অফিস জামে মসজিদ সংলগ্ন কেএম নাসির উদ্দীনের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। গত বছর তার স্ত্রী ও এক সন্তান ইন্তেকাল করেছেন। এদিকে তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন অলোক খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com