তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর মামলার আসামী সোহেল কারাগারে
১৩ মে, ২০২৬ ০৪:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর মামলার আসামী সোহেল কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৯-০৬-২০২০ ০৫:১১ অপরাহ্ন
তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারধর মামলার আসামী সোহেল কারাগারে

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৫ জন সরকারী কর্মচারীকে মারপিটের মামলার এজাহার নামীয় আসামী শহিদুল ইসলাম সোহেলকে (২৫) কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। তিনি পৌর এলাকার উত্তর পাড়ার জেনাত আলীর ছেলে। বিষয়টি  নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে আসামী সোহেল এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন জানান, মঙ্গলবার আসামীকে রিমান্ড চেয়ে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৬ মে তাড়াশ উপজেলা হাসপাতালের ঠিকাদারের সরবাহকৃত খাদ্যর মান যাচাই করা নিয়ে ঠিকাদারে লোকজনের হাতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনসহ ৫ জন সরকারী কর্মচারী হামলার শিকার হন। ওই দিনেই উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পরই আসামীরা পলাতক ছিল।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৯-০৬-২০২০ ০৫:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 774 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com