শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৬-২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় নতুন করে তিন জন করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় (পজিটিভ) ফলাফল এসেছে। আক্রান্ত অপর দুথজনের নতুন করে নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।নতুন করে করোনা আক্রান্তরা হচ্ছে মতিয়ার রহমান (২৫)। সে উপজেলার হাটিকুমরুল রোড়ে নিটল টাটার কর্মচারী। তার বাড়ি দিনাজপুর জেলায়।অপরজন উপজেলার উধুনিয়া গ্রামের মৃত জাফর আলীর পুত্র জহুরুল ইসলাম (৩৭)। সে ঢাকায় চাকুরী করতো।
এদিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার গার্ড সাহেবের মোড়ে অস্থায়ী বসবাস করা হাসনা খাতুন নামে আরেক গৃহবধু করোনা আক্রান্ত হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়। ওই গৃহবধুর বাড়ি নাটোরের লালপুর থানার ফুলবাড়ি গ্রামে।এদিকে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা উপজেলার হাটিকুমরুলের সাজেদুল আল মোমিন এবং পৌর শহরের নেয়ারগাছার শফিকুল ইসলামের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । বলে নিশ্চিত করেছে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডাঃ মোঃআলামিন হোসেন।
উল্লাপাড়ায় এ নিয়ে করোনায় এক গৃহবধুর মৃতু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১১ জন। এর মধ্যে দুথজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আর চার জনের আক্রান্তের পর নেগেটিভ এসেছে। বাকীদের চিকিৎসা চলছে। সলঙ্গা থানার ওসি সহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com