শাহজাদপুরে শতাধিক বাদ্যকার পরিবারের করুণ অবস্থা
২৭ এপ্রিল, ২০২৬ ০৩:২১ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে শতাধিক বাদ্যকার পরিবারের করুণ অবস্থা

দিলীপ গৌর
০৮-০৬-২০২০ ০৬:২৪ অপরাহ্ন
শাহজাদপুরে শতাধিক বাদ্যকার পরিবারের করুণ অবস্থা

সাগর বাসকঃ  করোনার ক্রান্তিকালে শাহজাদপুরে বাদ্যকারদের জীবন অচল হয়ে পড়েছে। এদের কোন কাজ-কর্ম না থাকায় শাহজাদপুরে প্রায় শতাধিক বাদ্যকার পরিবার পরিজন নিয়ে চরম দুবিষহ জীবন-যাপন করছে। অনেক বাদ্যকার এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে দেখা গেছে। জানা গেছে, প্রায় ৩ মাস ধরে বাদ্যকারদের কোন উৎসব না থাকায় তাদের চোখে মুখে এখন হতাশার চিহ্ন। আজ সোমবার ৮ জুন শাহজাদপুর পুকুরপাড় মহল্লার সমেশ খাঁ, করিম খাঁ, ছালাম খাঁ, বাবলু খাঁ, আল-মাছ, রফিক, বেল্লাল, জিতেন দাস, লাকি, বাচ্চু খান জানান, করোনার প্রভাবে কোন উৎসব না থাকায় আমরা বাদ্য বাজনা বাজাতে পারছি না। এই কয়েক মাসের হিন্দু-ধর্মালম্বীদের সবচেয়ে বেশি পূজা ও বিয়ের অনুষ্ঠান পালিত হতো।

প্রতি বছরই এই দিনে আমরা পূজা ও বিয়ে অনুষ্ঠানে বাদ্য বাজনা বাজিয়ে অনেক আয়-রোজগার করতাম। অথচ করোনা যেন আমাদের ‘বিনা মেঘের বজ্রপাতের মতো’ আজ আমাদের কোন উৎসব নাই, আমরা কোন অনুষ্ঠানে যেতে পারছি না এবং রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দিবস ও আনন্দ মিছিল থাকলেও সেসব অনুষ্ঠান নিষেধ থাকায় এগুলো অনুষ্ঠান আমরা বাদ্য বাজনা বাজাতে পারছিনা। তাদের অভিযোগ, অনেকেই গোপনে গোপনে বিয়ে সাদি সম্পন্ন করছে। ভয়ে তারা কোন উৎসব পালন করছে না। প্রায় ৩ মাস ধরে কোন একটি ঢোলের বাজনা শাহজাদপুরে শোনা যায়নি।

মানুষের মনে শুধু আতঙ্ক। বাদ্যকারা আরও জানান, সরকারিভাবে কিছু কিছু প্রতিষ্ঠান সহযোগিতা পেলেও আমাদের আজ পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি। তাই বাধ্য হয়ে অনেকেই এই পেশা ছেড়ে রিকশা চালাচ্ছে, কেউ ফুটপাতে দোকান দিয়েছে, কেউবা দিনমুজুরীর কাজ করছে। অভাব এখন আমাদের নিত্য দিনের সঙ্গী। তাদের দাবি শাহজাদপুর যতগুলো বাদ্যকার আছে তাদের বিশেষভাবে সহযোগিতার জোর দাবি জানান। নয়তো পরিবার পরিজন নিয়ে রাস্তায় বের হতে হবে।


দিলীপ গৌর ০৮-০৬-২০২০ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 421 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com