চৌহালীতে যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
০৩ মে, ২০২৬ ০১:০২ অপরাহ্ন

  

চৌহালীতে যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৮-০৬-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন
চৌহালীতে যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ইসমাইল হোসেন (৭) খাসপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার লাশ মানিকগঞ্জের বাঁচামরা এলাকা থেকে উদ্ধার করেছে স্বজনেরা।চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার ও নিহতের স্বজনেরা জানান, খাসপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাইদ (১৩) ছোট ভাই ইসমাইল (৭) কে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়।

তখন ইসমাইলকে গোসল করিয়ে নৌকার উপর রাখলে হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর অনেক খুঁজে তাকে পাওয়া যাচ্ছিলনা। সোমবার (৮জুন) দুপুরে মানিকগঞ্জের বাঁচামরা এলাকায় শিশুটির লাশ ভেসে উঠলে স্বজনেরা গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৮-০৬-২০২০ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 397 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com