শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৬-২০২০ ০৫:২৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতে অভিযানে ১১জনকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। সোমবার (৮জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত চলাকালীন সময়ে মুখে মাস্ক না থাকায় এবং মোটরসাইকেল চালকের হেলমেট না থাকায় ১১ জনকে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগীতা করেন তাড়াশ থানা পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com