তাড়াশে উম্মুক্ত লটারীতে ধান ক্রয়
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:২৮ পূর্বাহ্ন

  

তাড়াশে উম্মুক্ত লটারীতে ধান ক্রয়

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৬-২০২০ ০৪:১৩ অপরাহ্ন
তাড়াশে উম্মুক্ত লটারীতে ধান ক্রয়

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে উম্মুক্ত লটারীতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা হয়েছে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষক নির্ণয় করে লটারী করা হয়। তার মধ্যে ভাগ্যবান কৃষকের নাম উঠলে তিনি ধান দিতে পারবেন।  

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান এর সভাপত্বিতে উম্মুক্ত লটারীর উদ্বোধন করেন উপজেলা চেয়রম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্ গুহ, তাড়াশ উপজেলা কৃষি অফিসার লুৎফর নাহার লুনা, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও  ওসিএলএসডি ফরিদুল ইসলাম প্রমুখ।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা বলেন, সরকারীভাবে ধান ক্রয়ের জন্য এ উপজেলায় ৪ হাজার ১শত ৮২ মেট্রিক টন বরাদ্দ পাওয়া যায়। সেই মোতাবেক আট ইউনিয়নের মধ্যে তালম, বারুহাস, দেশিগ্রাম ও মাধাইনগর ইউনিয়নের কৃষকদের নিকট থেকে লটারীর মাধ্যেমে ধান ক্রয় হলো। এরপর অন্য ৪ ইউনিয়নের ধান ক্রয় করা হবে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৬-২০২০ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com