উল্লাপাড়ায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি তানভীর ইমাম
২৫ এপ্রিল, ২০২৬ ০৫:৫৬ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি তানভীর ইমাম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৭-০৬-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত ৯৩ জন শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছেন এমপি তানভীর ইমাম।  রোববার (৭জুন) বেলা ১১ ঘটিকায় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল হল রুমে এহসানুল হক সন্টুর সভাপতিত্বে এই স্কুলের গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এমপি তানভীর ইমাম তার নিজস্ব প্যাডে অভিনন্দনপত্র ও ক্রেষ্ট প্রদান করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম,মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান পান্না, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল হাসান প্রমূখ। 

প্রসঙ্গতঃ মোমেনা আলী বিজ্ঞান স্কুল চলতি বছরে এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের অধীনে ৪৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৯৩ জন গোল্ডেন জিপিএ-৫,  ১০৪ জন জিপিএ-৫ পেয়েছেন এবং ৫ জন অকৃতকার্য হয়। পাশের হার ছিলো শতকরা ৯৮.৮৩ 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৭-০৬-২০২০ ০৫:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 653 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com