শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৬-২০২০ ০৩:৫৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ভুমি অফিসে ও উপজেলা পরিষদ চত্বরে আগত লোকজনদের জীবাণুমুক্ত রাখার লক্ষ্যে দুটি জীবাণুনাশক টানেল উদ্বোধন করা হয়েছে। তাড়াশ উপজেলা ভূমি অফিসের সামনে মূলফটকে একটি ও উপজেলা পরিষদ চত্বরে একটি টানেলটি স্থাপন করা হয়। উপজেলা ভুমি অফিসের অর্থায়নে ও পৌরসভার অর্থায়নে এ দুটি জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
রোববার বিকালে (৬ জুন) তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান জীবানুনাশক টানেল উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ ও ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, জীবাণুনাশক টানেল অফিসে আগতদের জীবাণুমুক্ত রাখবে। এতে করে কিছুটা হলেও করোনাভাইরাস মোকাবিলা সম্ভব হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com