তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিটের মামলার প্রধান আসামী আটক
১৩ মে, ২০২৬ ০৪:০৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিটের মামলার প্রধান আসামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৭-০৬-২০২০ ০৩:১৫ অপরাহ্ন
তাড়াশ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাকে মারপিটের মামলার প্রধান আসামী আটক

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৫ জন সরকারী কর্মচারীকে মারপিটের মামলার প্রধান আসামী গোলাম মোস্তফা (৩৫) কে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। তিনি পৌর এলাকার পুর্ব পাড়ার মৃত আফাজ উদ্দিন ওরফে ভোলার ছেলে। বিষয়টি  নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাত ৩টার দিকে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে উল্লাপাড়া উপজেলার গয়হাট্রা গ্রামে  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে রোববার সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৬ মে তাড়াশ উপজেলা হাসপাতালের ঠিকাদারের সরবাহকৃত খাদ্যর মান যাচাই করা নিয়ে ঠিকাদারে লোকজনের হাতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনসহ ৫ জন সরকারী কর্মচারী হামলার শিকার হন। 
ওই দিনেই উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা জামাল উদ্দিন মিঞা শোভন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পরই আসামীরা পলাতক ছিল।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, আসামীকে রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৭-০৬-২০২০ ০৩:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 808 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com