নাগরপুরে নতুন করে গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনায় আক্রান্ত
০৫ মে, ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন

  

নাগরপুরে নতুন করে গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৭-০৬-২০২০ ০২:০৬ অপরাহ্ন
নাগরপুরে নতুন করে গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনায় আক্রান্ত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী সহ ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ০২ জুন স্বাস্থ্যকর্মীরা নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এর মধ্যে রবিবার (৭ জুন) সকালে রিপোর্ট আসে নাগরপুরে নতুন করে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী জিন্নাহ মিয়া (৫০) বাড়ি উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামে। অপরজন মামুদনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আলীম আল রাজী (৫০)। নতুন আক্রান্ত ২ জন রোগীর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, যে ২ জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে গার্মেন্টস কর্মী ঢাকা থেকে ঈদ করতে বাড়িতে এসেছিলেন। এসময় তার জ্বর ঠান্ডার উপসর্গ দেখা দিলে সে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যায়। আমরা গত ২ জুন ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করি এর মধ্যে থানার ১৭ জন পুলিশ সদস্য ও এসিল্যান্ড অফিসের স্টাফদের নমুনা নেগেটিভ আসলেও ২ জনের নমুনা পজেটিভ এসেছে।

এ নিয়ে বর্তমানে নাগরপুর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জনে। এর মধ্যে ১০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন বাকিরা চিকিৎসাধীন রয়েছে। এ সময় তিনি আরো বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৭-০৬-২০২০ ০২:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com