মোহাম্মদ নাসিমের সুস্থ্যতা কামনা করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দোয়া মাহফিল
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৫১ অপরাহ্ন

  

মোহাম্মদ নাসিমের সুস্থ্যতা কামনা করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৬-০৬-২০২০ ০৮:০৮ অপরাহ্ন
মোহাম্মদ নাসিমের সুস্থ্যতা কামনা করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির দোয়া মাহফিল

আশরাফুল ইসলাম রনি: সাবেক প্রধানমন্ত্রী জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর সন্তান আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ করা হয়েছে। আজ শনিবার (৬জুন) সন্ধ্যা সাতটায় সিরাজগঞ্জ সাংবাদিক ঢাকার উদ্যোগে ভার্চুয়াল এই দোয়ায় অংশ নেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ঢাকা’র সভাপতি শাহে নেওয়াজ দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, সাবেক সাধারণ সম্পাদক কাওছার আজম, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওমর আজম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকসহ সমিতির সদস্যবৃন্দরা।

মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হেলাল উদ্দিন। এতে মোহাম্মদ নাসিমসহ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ঢাকার দুজন সদস্যসহ করোনায় আক্রান্ত সব সাংবাদিক, পেশাজীবীর মানুষসহ দেশে যারাই করোনায় আক্রান্ত হয়েছেন তাদের সুস্থ্যতা কামনা করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৬-২০২০ ০৮:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 513 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com