উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০৬-২০২০ ০৬:৪২ অপরাহ্ন
উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

উল্লাপাড়া  প্রতিনিধিঃ শনিবার (৬জুন) উল্লাপাড়ায় ৯থশ মসজিদকে প্রধানমন্ত্রীর অনুদানের ৫ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এসব  চেক মসজিদ কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন।এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সভাপত্বিত করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ। 

একই সময় সংসদ সদস্য উপজেলার ২১১ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও সেলিং ফ্যান, প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় এসব সামগ্রী প্রদান করা হয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০৬-২০২০ ০৬:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 551 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com