শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৬-০৬-২০২০ ০৫:৪০ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে রাস্তায় মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশংকাজনক হওয়ায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (৬জুন) দুপুরে তাড়াশ উপজেলা মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার হামকুড়িয়া গ্রামের আবু সাইদের ছেলে মিন্টু হোসেন (৩২) তার বাড়ির সামনে সরকারী রাস্তার ভেঙ্গে যাওয়া অংশে যাতায়াতের সুবিধার জন্য শ্রমিক দিয়ে মাটি কাটতে থাকে। এ সময় একই গ্রামের মৃত নুরালের ছেলে শফিকুল ইসলাম শফি ও সিদ্দিকের ছেলে মহসীন আলী লোকজন নিয়ে রাস্তায় মাটি কাটতে বাধা দেয়।
এ সময় দু'পক্ষের মধ্যে বাগবিতান্ড শুরু হয়। এক পযার্য়ে শফিকুল ও মহসীন এর লোকজন দেশীয় অস্ত্র, লোহার রড, হাসুয়া ইট- পাটকেল নিয়ে মিন্টুর উপর হামলা চালায়। মিন্টুকে বাচাঁনোর জন্য তার মা মনোয়ারা খাতুন (৫৫), ইব্রাহিম,সাদ্দাম হোসেন ও মধু মিয়া এগিয়ে এলে তাদের উপর হামলা চালায়। এতে মনোয়ারা খাতুন ও মিন্টু মারাত্মক আহত হয়। আহতদের তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হলে তাদের কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com