শিরোনামঃ
দিলীপ গৌর ০৬-০৬-২০২০ ০৩:২৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকার উপজেলা রোড সংলগ্ন কান্দাপাড়া মহল্লার মেসার্স ফারদিন ট্রেডার্স এর দোকানে দুধর্ষ চুরির সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার (২জুন) দিবাগত রাতে দোকানের সাটার ভেঙ্গে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর ভিততাকো- ৭৮ কাটুন, এমিষ্টার- ২০ কাটুন, প্লেনাম- ১ কাটুন, প্রেটোজিন- ১৮ কাটুন, ফিনিয়া- ২ কাটুন, ডলিয়ার্স- ৪ কাটুন চুরি হয়ে যায়। আজ শনিবার (৬জুন) দোকান মালিক তাহাজ্জত হোসেন জানান, দোকানের সাটার ভেঙ্গে ৭ লক্ষ ৩০ হাজার টাকার
মালামাল ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়ে যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ঘটনাস্থল শাহজাদপুর থানা পুলিশ পরিদর্শন করেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com