উল্লাপাড়ায় মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করলেন এমপি তানভীর ইমাম
২৭ এপ্রিল, ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করলেন এমপি তানভীর ইমাম

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৫-০৬-২০২০ ০৯:২৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করলেন এমপি তানভীর ইমাম

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামিলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য (সংসদ সদস্য) মোহাম্মদ নাসিমের শারীরিক সুস্থতা কামনায় উপজেলা আঃলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫জুন) মাগরিবের নামাজ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এমপি তানভীর ইমামের উপস্থিতিতে মোহাম্মদ নাসিমের সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল সহ প্রমুখ। অনুষ্ঠানে এমপি তানভীর ইমাম মোহাম্মদ নাসিমের রোগমুক্তি কামনায় উল্লাপাড়াবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রসঙ্গতঃ করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক করে। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে। এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৬-২০২০ ০৯:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 610 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com