কাজিপুর থানার লকডাউন অবমুক্ত ঘোষণা
০৫ মে, ২০২৬ ০৩:১৭ পূর্বাহ্ন

  

কাজিপুর থানার লকডাউন অবমুক্ত ঘোষণা

আব্দুল জলিল
০৫-০৬-২০২০ ০৮:০০ অপরাহ্ন
কাজিপুর থানার লকডাউন অবমুক্ত ঘোষণা
কাজিপুর  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর থানায় তিন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় গত ১৫ মে (শুক্রবার) থানাকে লকডাউন ঘোষণা করা হয়েছিল।  পরে শুক্রবার (৫ জুন) তাদের শরীরে করোনা নেগেটিভ আসে। করোনা জয়ী তিন পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ছাড়পত্র প্রদান করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল। বেলা এগারোটায় থানা চত্বরে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফোরকান উপস্থিত থেকে কাজিপুর থানাকে লকডাউন অবমুক্ত ঘোষণা করেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভিন পারুল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান ও থানার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।  

আব্দুল জলিল ০৫-০৬-২০২০ ০৮:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 795 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com