শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০৫-০৬-২০২০ ০৭:২৪ অপরাহ্ন |
জি,এম স্বপ্না : উত্তরবঙ্গের অহঙ্কার,সিরাজগন্জের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণপ্রিয় মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনায় সলঙ্গা থানা যুবলীগের আহবায়ক,মোহাম্মদ নাসিমের আস্থাভাজন সহচর,সলঙ্গার রাজপথের লড়াকু সৈনিক মোখলেছুর রহমানের উদ্যোগে আজ শুক্রবার(৫জুন) বাদ জুমা সলঙ্গার বিভিন্ন মসজিদে দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত রাতে ঢাকায় ব্রেন স্ট্রোকের পর তার অপারেশন হয়। এমন পরিস্থিতিতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। পরিবারের পক্ষ থেকে জানা যায়, গতরাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক হয়।
সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করা হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের সকল মানুষের নিকট তার সুস্হ্যতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার সহ মোহাম্মদ নাসিমের সলঙ্গার আস্থাভাজন নেতা মোখলেছুর রহমান তালুকদার। এ ছাড়াও তার নির্দেশে সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের যুবলীগের নেতা,কর্মীরাথানার শতাধীক মসজিদে মুসুল্লীদের নিয়ে আল্লাহর দরবারে মোহাম্মদ নাসিমের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com