শিরোনামঃ
দিলীপ গৌর ০৫-০৬-২০২০ ০৫:২৫ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর করোনা আক্রান্ত ৪ টি পরিবারের মাঝে ২৩ টি জরুরী পণ্য খাদ্যসামগ্রী উপহার পৌছে দিচ্ছেন মানবতার ফেরিওয়ালা, পাখি প্রেমিক মামুন বিশ্বাস। গত বৃহস্পতিবার(৪জুন) শাহজাদপুর পৌরসভার দাবারিয়া গ্রামে ১ টি পরিবার , পোতাজিয়া ইউনিয়নর মাদলা গ্রামে ১ টি পরিবার, খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামে ১ টি পরিবার ও একই ইউনিয়নের সোনতলা গ্রামে ১ টি পরিবারে মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আজ শুক্রবার ৫ জুন মামুন বিশ্বাস জানান, আমার ফেসবুক থেকে সংগ্রহীত টাকা ও শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে করোনা আক্রান্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com