শিরোনামঃ
দিলীপ গৌর ০৫-০৬-২০২০ ০৫:১২ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে প্রচন্ড গরমের পর গত দুইদিনের টানা বর্ষনে শাহজাদপুর পৌর এলাকার অনেক নিন্মাঞ্চল তলিয়ে যায়। বর্ষনে পৌর এলাকার দ্বারিয়াপুর বাজার, টাউন ক্লাব রোড, মনিরামপুুর বাজার, সাহাপাড়া, দরগাপাড়াসহ অনেক নিচু এলাকায় পানি জমে যায়। এছাড়া অনেক ড্রেন ভোরে গিয়ে রাস্তার উপরে পানি জমতে দেখা গেছে। এতে করে সাধারণ মানুষের চলাচল চরম বিঘ্ন ঘটে। গত বৃহস্পতিবার (৪জুন) ও আজ শুক্রবার ৫ জুন দুপুর থেকেই বিরামহীন বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারেনি।
সেই সাথে শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক ফসলী জমি তলিয়ে গেছে। কৃষকেরা ধান কাটতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে। অনেক কৃষককে পানির মধেই ধান কাটতে দেখা গেছে। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুস ছালাম জানান, বর্ষনে অনেক ফসলী জমি তলিয়ে গেছেও কৃষকের তেমন ক্ষতি হয় নাই। বেশির ভাগ কৃষক আগে থেকেই ধান কেটে ফেলেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com