তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
০৩ মে, ২০২৬ ০২:০২ অপরাহ্ন

  

তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
০৫-০৬-২০২০ ০৪:৫৬ অপরাহ্ন
তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে নারগিস আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃস্পতিবার (৪জুন) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নারগিস আক্তার উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে নুর মোহাম্মদ মেয়ে। ১ বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে নুর ইসলামের ছেলে কাওসারের সাথে তার বিয়ে হয়। 

নিহতের শাশুড়ি মোছাঃ মহেলা খাতুন বলেন, নারগিস আক্তার দুপুরে তার মায়ের সাথে মুঠোফোনে কথা বলার সময় তাদের কথা কাটাকাটি হয়। এর পর ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়েঁর সাথে দড়ি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুড়দাসপুর হাসপাতালে নিলে গেলে সেখানে তিনি  মারা যান। 

 এ বিষযে তাড়াশ থানা অফিসার ইনচার্জ ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৫-০৬-২০২০ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 424 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com