শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৫-০৬-২০২০ ০৪:১৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও আওয়ামিলীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (৫জুন) জুম্মার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ৩৮ টি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের উদ্যোগে মুসল্লীরা মোহাম্মদ নাসিমের শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার তার নিজ গ্রাম গয়হাট্টা কোনাগাঁতী জামে মসজিদ ও গয়হাট্টা বার আউলিয়া জামে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে মোহাম্মদ নাসিমের সুস্থতা ও রোগমুক্তির দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গতঃ করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক করে। সিএমএইচ এর অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু রোগীর অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।এর আগে, গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস পজিটিভ আসে মোহাম্মদ নাসিমের।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com