নাগরপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
১৮ জুন, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৪-০৬-২০২০ ১০:১৭ অপরাহ্ন
নাগরপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামে বজ্রপাতে নাছির মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। নাছির ওই গ্রামের করিম মিয়ার ছেলে।

সহবতপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আবু সাঈদ জানান, বিকেলের দিকে নাগরপুরে ঝড় বৃষ্টি শুরু হলে নাছির বাড়ির পাশের জমিতে ধানের খেঁাজ নিয়ে ফেরার পথে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে তার মৃত্যু হয়। সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোকাদাইর গ্রামে বিকেলের দিকে বজ্রপাত ঘটলে আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৪-০৬-২০২০ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1285 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com