শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৪-০৬-২০২০ ০৭:৪৩ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি থানার উপ-পরিদর্শকসহ ৪ জনের মাঝে করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলাম বলেন, গত ১লা জুন বেলকুচি উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষের করোনা নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজে পাঠিয়েছিলাম। তাদের সংগ্রহকৃত থেকে বেলকুচি উপজেলা ৩ জন ও ১ জন পুলিশের উপ-পরিদর্শকের নমুনায় করোনা ভাইরাস পজেটিভ এসেছে।
এ পর্যন্ত বেলকুচিতে ২১ জনের করোনা পজিটিভ হলো। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম পুলিশের উপ-পরিদর্শক করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তাকে পারসোনাল আইসোলশনে রেখেছি। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান এই প্রতিবেদককে জানান, আমরা করোনা সংনাক্তকৃত ব্যক্তিদের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি নিচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com