কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:০৪ অপরাহ্ন

  

কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
০৪-০৬-২০২০ ০৭:১৭ অপরাহ্ন
কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার ঃ কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের করোনার প্রাদুর্ভাবে ঘরে থাকা হতদরিদ্রদেরকে খাবার সহায়তা প্রদান করা হয়েছে।

সাবেক স্বাস্ব্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র নিদের্শনায় ইউনিয়নের সাড়ে তিনশ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের উদ্যোগে ১ কেজি চিনি ও এক প্যাকেট সেমাই বিতরণ করা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বিতরণ কাজের উদ্বোধন করেন খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জোবায়ের, ইউপি সচিব আব্দুল হালিম, ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোকাদ্দেস, আয়নাল, সাধারন সম্পাদক কোরবান আলী, নুরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উদ্যোক্তা কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ।


আব্দুল জলিল ০৪-০৬-২০২০ ০৭:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 560 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com