শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৬-২০২০ ০৬:৩৮ অপরাহ্ন |
পূর্ব সাতবাড়ীয়া গ্রামের নদী ভাঙ্গনের শিকার সাকোয়াত হোসেন, শাহাদ হোসেন, জামাল হোসেন, আবু তাহের ও শফিকুল ইসলাম জানান, গেল বছর নদীতে তাদের বাড়ি ভেঙ্গে গেছে। তারা একটু দুরে নতুন করে ঘর তুলেছিলেন। এবছর সে অংশটুকু নদীগর্ভে চলে গেছে। এছাড়া গত ৫ বছরে বেতবাড়ী গ্রামের ছারোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, আশরাফুল ইসলাম সহ বেশ কয়েকটি পরিবারের অন্ততঃ ১২ বিঘা ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে অনেক ফলের বাগান। ফলে এসব পরিবার চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে কয়েকদফা জানালেও পরিষদ থেকে নদী ভাঙ্গন প্রতিরোধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নদী ভাঙ্গন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ নদী ভাঙ্গনের কথা স্বীকার করে জানান, নদী ভাঙ্গন রোধে কোন ব্যবস্থা নিলে বিপুল পরিমান অর্থের প্রয়োজন। ইউনিয়ন পরিষদের তহবিলে সে অর্থের সংস্থান নেই। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দ্রুত এ ব্যাপারে তদন্ত করে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com