সিরাজগঞ্জে ১০ পুলিশ সদস্যসহ ১৯ জন করোনা শনাক্ত
০৫ মে, ২০২৬ ০৫:৩৪ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ১০ পুলিশ সদস্যসহ ১৯ জন করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০৪-০৬-২০২০ ০৫:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে ১০ পুলিশ সদস্যসহ ১৯ জন করোনা শনাক্ত

সোহাগ হাসান জয়ঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১০ পুলিশ সদস্যসহ নতুন করে আরোও ১৯ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৯১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম.মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নমুনা টেস্টের রিপোর্টে ৭৫ জনের নেগেটিভ এবং ১৯ জনের পজেটিভ এসেছে।

নতুন আক্রান্তদের মধ্যে ১০ জনই এনায়েতপুর থানার পুুলিশ সদস্য। ৬ জন বেলকুচি উপজেলার ও শাহজাদপুর উপজেলার ২ জন, কাজিপুর উপজেলার ১ জন রয়েছেন। জেলায় সর্বমোট করোনা রোগীর সংখ্যা হলো ৯১ জন। এর আগে মারা গেছেন ২ জন ও সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮ জন। করোনায় মৃত ২ জনের বাড়ী বেলকুচি উপজেলায়।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০৪-০৬-২০২০ ০৫:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 934 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com