শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৪-০৬-২০২০ ০৩:৫১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আহবায়ক কমিটির পরিচালনায় উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২০-২০২২ সম্পন্ন করা হয়। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দিতা না করায় একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় গোলাম রাব্বানী সুর্য সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন।
এতে উপজেলা প্রেসক্লাবের ১৬জন সদস্য স্বতঃস্ফুর্ত ভাবে ভোটে অংশগ্রহন করে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন শাহিনুর রহমান শাহিনকে। এ সময় উপস্থিত ছিল উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক মহসীন আলী,যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন ও যুগ্ম আহবায়ক শায়লা পারভীন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com