শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৩-০৬-২০২০ ০৯:৪২ অপরাহ্ন |
বুধবার (৩ জুন) বিকালে মুকুন্দগাঁতী পশ্চিম পাড়ায় দুইশত কর্মহীন অসহায় মানুষের মাঝে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় সাজ্জাদুল হক রেজা এই প্রতিবেদককে জানায়, ঈদের পর লকডাউন কিছুটা শিথিল করলেও খেটে খাওয়া মানুষ এখনো কর্মহীন। করোনা ভাইরাসের কারণে অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষের কর্মপরিধি এখনও বারেনি। এই জন্য খাদ্য সামগ্রী লকডাউনে থাকা সব শ্রেণী-পেশার মানুষের মাঝে বিলিয়ে দেয়ার চেষ্টা করছি। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা মানবজাতি মহাবিপদের মধ্যে অবস্থান করছি। খেটে খাওয়া মানুষ লকডাউন কিছুটা শিথিল করলেও তেমন কোন কাজ করতে পারছেনা এবং তাদের খাওয়ার কষ্ট হচ্ছে। তাই আমি কিছু খাদ্য সামগ্রী দিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
বিতরণ কালে ওয়ার্ড কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি ফরহাদ হোসেন, বেলকুচি কলেজ ছাত্রলীগেরর সভাপতি আবু নাসের বক্কার, কলেজ ছাত্র সংসদের জি, এস নয়ন আহম্মেদ, ব্যবসায়ী হানিফ সরকার, মোতালেব সরকারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com