শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৬-২০২০ ০৮:০০ অপরাহ্ন |
গত ২জুন ২০২০ইং রোজ মঙ্গলবার প্রকাশিত “দৈনিক বাংলাদেশের সংবাদসহ কয়েকটি অনলাইন পত্রিকায়“ তাড়াশে আওয়ামীলীগ নেতা কর্তৃক বাড়ি ভেঙ্গে হামলা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পুর্ন ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। যাহা সত্য নহে। আমি সুনামের সঙ্গে রাজনীতি করছি। তাই আমার উপজেলা ও ইউনিয়নের নেতা ও কর্মীরা ভোটের মাধ্যমে আমাকে মাধাইনগর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।
ঘটনাগুলোর সাথে কোনভাবেই রাজনৈতিক সুত্র নেই। সত্য ঘটনা হলো- আমার বাবা মারা যাওয়ার পর (মৃত. সোলায়মান সরকার) আমার মা সহ দুইভাই ও চারবোন সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির ওয়ারিশ মোতাবেক মৌখিকভাবে ভাগবাটোয়ারা করে ভোগদখল করে আসছি। কিন্ত আমার বাবার প্রথম স্ত্রীর সন্তান আব্দুল মজিদ সমস্থ সম্পত্তিতে জোরপুর্বক দখল করার চেষ্টা করে। পরে আমি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের কাছে শালিশী বৈঠকের জন্য বলি। পরে শালিশী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক রায় হয় যে ওয়ারিশগন যে সম্পত্তি ভোগ দখল করছেন তারা কাগজপত্রের ভিত্তিতে সঠিকভাবেই ভোগদখল করছেন।
এছাড়াও বিবাদমান ৪১.৬৫ একর সম্পত্তির ওপর বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা চলমান আছে (মামলা নং ৪২/১০)। কিন্তু সবকিছু অমান্য করে আমার বাবার সমস্থ সম্পত্তি অবৈধভাবে জোরদখল করার চেষ্টা করছে সৎ ভাই আব্দুল মজিদ। এতে বাধা দিলে আমার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করছে। যা তদন্তাধিন। আমি কখনো আমার ভাইয়ের বাড়িতে হামলা বা তার সাথে বিরোধে যাইনি। কিন্ত আমার বিরুদ্ধে হয়রানী করার জন্য ও সম্মানহানী করার জন্যই সংবাদকর্মীদেরকে দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছেন। অতএব, আমি ওই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
মো. জাহাঙ্গীর আলম সরকার
সেরাজপুর, তাড়াশ,সিরাজগঞ্জ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com