হয়রানীর অভিযোগে তাড়াশে স্যাকমো’র সংবাদ সম্মেলন
২২ এপ্রিল, ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ন

  

হয়রানীর অভিযোগে তাড়াশে স্যাকমো’র সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৬-২০২০ ০৫:৪১ অপরাহ্ন
হয়রানীর অভিযোগে তাড়াশে স্যাকমো’র সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতার বিরুদ্ধে মিথ্যা হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোছাঃ বিউটি পারভীন । 

বুধবার বিকালে তাড়াশ পাবলিক লাইব্রেরী হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোছাঃ বিউটি পারভীন।

সংবাদ সম্মেলনে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোছাঃ বিউটি পারভীন বলেন, স্যারের প্রতি আমার কোন রাগ ক্ষোভ ছিলনা কিন্তু গত ২মে হাসপাতালের হলরুমে এক সংবাদ সম্মেলনে আমার উপস্থিতিতে আমার নামে যে ভুল ,মিথ্যা তথ্য দিয়ে আমাকে যে অপমান করা হয়েছে তা বলার মতো নয়। অশ্লীল গালাগালি সহ নানা অপবাদ দেওয়ায় ইহা আমার দৃষ্টিগোচর হয়েছে। এছাড়াও এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে আমি আমার জীবনের ঝুকি নিয়ে যে ভাবে রোগী দেখছি তা তাড়াশবাসী জানেন। অথচ কোন প্রকার প্রোটেকশন আমার নাই। 

সংবাদ সম্মেলনে আরো বলেন, গত ৫ জানুয়ারী মহাপরিচালক ,স্বাস্থ্য অধিদপ্তর ,মহাখালী কর্তৃক অর্ডার লেটার পেয়ে তাড়াশ হাসপাতালে ৮ জানুয়ারী যোগদান পত্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডাঃ জামাল মিয়ার কার্যালয়ে দিলে সে গ্রহন না করে বিভিন্ন অজুহাত দেখায়ে তালবাহানা করে। তার পর আবারও মহাপরিচালক ,স্বাস্থ্য অধিদপ্তর ,মহাখালী কর্তৃক উক্ত আদেশটি ৯ তারিখে বাতিল হলে সে নিরুপায় হয়ে মহামান্য হাইকোর্টে রিট করে আবারও পূর্বের আদেশটি বহাল থেকে যায়।

হাইকোর্টের জারিকৃত আদেশটি ৪ ফেব্রুয়ারি তারিখে বহাল করে আমাকে যোগদান করতে বলেন। এত হয়রানীর পরেও কেন তিনি আমার বিরুদ্ধে অসত্য অভিযোগগুলো করেন। এমতবস্থায় আমি উর্ধতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করছি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৬-২০২০ ০৫:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 903 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com