নিভৃত মানবসেবায় তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ
২৬ এপ্রিল, ২০২৬ ০৯:০৫ অপরাহ্ন

  

নিভৃত মানবসেবায় তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৬-২০২০ ০২:৩৩ অপরাহ্ন
নিভৃত মানবসেবায় তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ

আশরাফুল ইসলাম রনি: করোনার প্রকোপ রোধে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাকে অঘোষিত লকডাউন করা হয়। করোনাকালীন এই পরিস্থিতিতে উপজেলার সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।  দল মত নির্বিশেষে অতীতের মতোই মানুষের আস্থা অর্জনে কাজ করছেন এই চেয়ারম্যান। ত্রাণ সহায়তা, চিকিৎসাব্যবস্থা, সবকিছুতেই সেবা দিয়ে যাচ্ছেন তিনি। কোনো রাকঢাক নেই, নীরবে-নিভৃতে চলছে সব কাজ। চেয়ারম্যান বাবুল শেখ ও তার পরিবারের  প্রতিটি সদস্যই নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন।

করোনা শুরুর পর থেকেই চেয়ারম্যান বাবুল শেখের ঘোষণা ছিল, তার ইউনিয়নে একটি মানুষ যেন উপোস না থাকে। আর এসব সেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই বার্তা, ‘সেবা পৌঁছাতে কে আওয়ামী লীগ কে বিএনপি করে তা যেন প্রাধান্য নয়।’ করোনা মহামারি শুরুর পর থেকে সরকারীভাবে ও ব্যক্তিগত অর্থায়নে জীবাণুনাশক পানি ছিটানো হয় 

সব জায়গায় এবং ব্যাক্তিগত অর্থে ইউনিয়নে প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাছাড়া নিজের প্রায় ৫লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দেয় হতদরিদ্র ও দুস্থদেরকে। গ্রামে গ্রামে , ধর্মীয় উপাসনালয়ে জীবানুনাশক, স্যানেটাইজার বিতরণ ও হাটাবাজারে জনগণকে সচেতন করতে নেয়া হয় বিভিন্ন কর্মসুচি। ব্যাক্তি উদ্দ্যেগে বিতরণ করেন ৬শত মাস্ক, হ্যান্ডসানিটাইজার ও জীবানুনাশক ঔষধ। 

তাছাড়া চেয়ারম্যান বাবুল শেখ, কার খাদ্য সামগ্রী নাই  এ খবর নিতে তার নিজস্ব ব্যক্তিগত মোবাইল নম্বরে প্রতিদিন খবর পেয়ে রাতের আঁধারে মধ্যবিত্তের ঘরে মোটরসাইকেল টিম ও গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন, নানা শ্রেণি পেশার ও দরিদ্র পরিবারের মাঝে নগদ টাকা সহায়তাও দেন তিনি।  তাছাড়া সরকারী ভিজিডি, জিআর, বিধবা ভাতা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকাও করোনায় সামাজিক দুরুত্ব বজায় রাখতে নিজে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। 
এছাড়াও তিনি নিজের অর্থে হিজরা সম্প্রদায়, প্রতিবন্ধী, কুলি শ্রমিক, আগুনে পোড়া বাড়িতে নগদ টাকা ও খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে দেয়। 

চেয়ারম্যান বাবুল শেখের এই ধরনের কাজে সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সবার মুখে মুখে তার নাম। দলমত নির্বিশেষে বাবুল শেখের এই পাশে দাঁড়ানোর কথা স্বীকার করছেন সকলেই। শিক্ষক নেতা আইয়ুবুর রহমান রাজন বলেন, করোনা ইস্যুতে সদর চেয়ারম্যান যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক। সবাই ব্যক্তিগত পর্যায়ে উনার মতো এগিয়ে এলে এই যুদ্ধে জয়ী হওয়া কষ্টসাধ্য হবে না।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৬-২০২০ ০২:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 571 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com