শিরোনামঃ
দিলীপ গৌর ০৩-০৬-২০২০ ০১:৩৬ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধিঃ গত মঙ্গলবার ২ জুন সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার মশিপুর কবরস্থান সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী কোচ ও ব্যাটারি চালিত রিক্সাভ্যান মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলা সহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। নিহতরা হলো, উপজেলার বাদলবাড়ি গ্রামের কাঞ্ছু সূত্রধর (৪০) তার স্ত্রী আন্না রানী সূত্রধর (৩৫) ও তাদের মেয়ে সীমা সূত্রধর (৭)। এছাড়া এ ঘটনায় তার ছেলে শুভ সূত্রধর (১৬) ও রিক্সাভ্যান চালক আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি গ্রামের কাঞ্ছু সূত্রধর তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা বালসাবাড়ি গ্রামের আত্মীয় বাড়ী থেকে রিক্সাভ্যান যোগে শাহজাদপুর আসছিলেন। একপর্যায়ে তারা বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মশিপুর কবরস্থানের পৌছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রবাহী সরকার ট্র্যাভেলস্ এর দ্রুতগামী একটি কোচের সাথে রিক্সাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে এর আরোহী আন্না রানী সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী আশংকাজনক অবস্থায় কাঞ্ছু সুত্রধর ও তার মেয়ে সীমা সূত্রধরকে উপজপলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। আহত শুভ সুত্রধর ও রিক্সাভ্যান চালক স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এদিকে একই পরিবারের ৩ জন নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com