চলনবিলে অবাধে মা ও পোনা মাছ নিধন
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন

  

চলনবিলে অবাধে মা ও পোনা মাছ নিধন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৩-০৬-২০২০ ০১:৩৫ অপরাহ্ন
চলনবিলে অবাধে মা ও পোনা মাছ নিধন

আশরাফুল ইসলাম রনি: বন্যার পানি প্রবেশের সাথে সাথে চলনবিলে অসাধু মৎস্য শিকারীরা মা ও পোনা মাছ নিধনের মহোৎসবে মেতে উঠেছে।  জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ, সগুনা ও বারুহাস ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্ম এলাকায় বন্যার পানি ঢুকে গেছে ,বন্যার পানির সাথে যমুনা নদীর মা মাছ চলনবিলের মিঠা পানিতে ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় ভেবে চলে আসে। 

সেই সুযোগে অসাধু জেলেরা চলনবিলের কাটা খাল, আত্রাই, দক্ষিন শ্যামপুর, হামকুড়িয়া, নাদোসৈয়দপুর, আমবাড়িয়া, মাগুড়া,দিঘি সগুনা বারুহাস ,স্থল, পাকপাড়া,নিমাইচড়া, মির্জাপুর,সমাজ শিতলাই,এলাকায় বিলে বড় বেড় জার ফেলে মা মাছ ও পোনা মাছ সমুলে ধ্বংশ করছে। 

সরে জমিনে ঘুরে দেখা যায় কন্যার পানি বিলে ঢোকার মুখে অসাধু ব্যাক্তিরা হাজার হাজার কারেন্ট জাল পেতে পুটি ,ট্যাংড়া, শিং পাবদা কৈ, সর পুটি, পাতাশি সহ সব ধারনের ছোট মাছ নিধন করছে। চলনবিলে পানি আসার শুরুতেই সব ধারনের মাছ শিকার করায় সচেতন মহল হাতাশ।

স্থানীয়রা জানান চলনবিলে কারেন্টজাল ও বড় বেড় জাল দিয়ে মাছের পোনা নিধনের হিড়িক চললেও দেখার কেউ নাই।  এব্যাপারে তাড়াশ উপজেলা মৎস্য অফিসার (অতি: দায়িত্ব) হাসান মাহমুদুল হক জানান, বিষয়টি নিয়ে আমাদের দপ্তর থেকে মা ও পোনা নিধনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৩-০৬-২০২০ ০১:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com