চৌহালীতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি
২৩ এপ্রিল, ২০২৬ ০৯:১৮ পূর্বাহ্ন

  

চৌহালীতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০২-০৬-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন
চৌহালীতে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যে উন্মুক্ত লটারি

 চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারি খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে খোলা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এ লটারি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ধান ক্রয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ফারুক হোসেন ৷

আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ, উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক খন্দকার,উপসহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার ইকবাল হোসেন সহ প্রমুখ ৷২০১৯-২০ অর্থ বছরে উপজেলার প্রায় এগার’শ কৃষকের তালিকা অনুযায়ী উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় ৪’শ ৩২ জন কৃষকে লটারির মাধ্যমে তালিকা অনুযায়ী ৭টি ইউনিয়নের কৃষকের কাছ থেকে ৪৩২ মেঃটন ধান ক্রায় করবে সরকার।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০২-০৬-২০২০ ০৮:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com